দরখাস্ত লিখার কিছু উদাহরণ নিম্নে উল্লেখ করা হলো। প্রয়োজন হলে এগুলো দেখে নিতে পারেন এবং ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা তোমরা এগুলো অনুশীলন করতে পারো। নির্দিষ্ট বিষয়ের উপর জানতে ঐ টপিক্স এর নামের উপর ক্লিক করো অথবা পড়া চালিয়ে যাও।
[ez-toc]
১। অগ্রিম ছুটির দরখাস্থ।
তারিখঃ ১২/০৬/২০২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
গোবিন্দপুর উচ্চবিদ্যালয়,
গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।
বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি কামাল হোসেন আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আগামী ২০/০৬/২০২২ ইং রোজ শুক্রবার আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ১৯/০৬/২০২২ ইং থেকে ২২/০৬/২০২২ ইং পর্যন্ত মোট ৪ দিন আমার ছুটির প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ০৪ দিনের অগ্রিম ছুটি প্রদানে বাধিত করতে মহোদয়ের যেন মর্জি হয়।
বিনীত নিবেদক
আপনার নিয়মিত ছাত্র
কামাল হোসেন
শ্রেণীঃ ১০ম
রোল- ০৯
২। অসুস্থতা জনিত ছুটির আবেদন।
এ দরখাস্থ লিখার নিয়মটি এ রুপ-
তারিখঃ ১২/০৬/২০২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
গোবিন্দপুর উচ্চবিদ্যালয়,
গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।
বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি কামাল হোসেন আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। গত ০৯/০৬/২০২২ ইং বৃহস্পতিবার থেকে ১২/০৬/২০২২ ইং রোজ রবিবার পর্যন্ত আমার প্রচণ্ড জ্বর- ঠান্ডা থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে আমি অক্ষম ছিলাম।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ৪ দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার নিয়মিত ছাত্র
কামাল হোসেন
শ্রেণীঃ ১০ম
রোল- ০৯
(বি: দ্র: এ পোস্টটি যদি আপনার উপকারে আসে,
তবে বিনিময় বা কৃতজ্ঞতা স্বরুপ হলেও অনুরোধ করবো যে,
প্লিজ, নিম্নের ২টি লিংকে ক্লিক করুন-
১.
২.
এবং আমার উক্ত ২টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
এতে আপনার তেমন কোন ব্যয় বা কোন ক্ষতি হবে না।
বরং উপকারীর উপকার স্বীকার করা ইহা আপনার কর্তব্য। ধন্যবাদ।)
৩। ছাড়পত্রের জন্য আবেদন।
তারিখঃ ১২/০৬/২০২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
গোবিন্দপুর উচ্চবিদ্যালয়,
গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি কামাল হোসেন আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারী চাকরিজীবি। তাঁর বর্তমান কর্মস্থল সোনাগাজী উপজেলা হতে ছাগলনাইয়া উপজেলায় বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা আমার দ্বারা সম্ভবপর হচ্ছে না।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার সমস্যার বিষয়টি বিবেচনা করতঃ সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার মর্জি কামনা করছি।
বিনীত
আপনার নিয়মিত ছাত্র
কামাল হোসেন
শ্রেণীঃ ১০ম
রোল- ০৯
আবার ৪। জরিমানা মওকুফের জন্য আবেদন, এ দরখাস্থ লিখার নিয়মটি দেখুন
তারিখঃ ১২/০৬/২০২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
গোবিন্দপুর উচ্চবিদ্যালয়,
গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি কামাল হোসেন আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা’র অসুস্থতা ও পারিবারিক আর্থিক অনটনের কারনে নির্ধারিত সময়ে বিদ্যালয়ের সকল ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। উল্লেখ্য যে, আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং বাবার আয়ের উপর আমাদের পরিবারের সকল ভরণপোষণ ব্যয় বহন করতে হয়।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার বাবা’র অসুস্থতা ও পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে আমাকে জরিমানা মওকুফের অর্থাৎ জরিমানা ছাড়া সকল ফী ও বেতন প্রদানের অনুমতি দিতে আপনার মর্জি কামনা করছি।
বিনীত
আপনার নিয়মিত ছাত্র
কামাল হোসেন
শ্রেণীঃ ১০ম
রোল- ০৯
এছাড়া আরো কিছু দরখাস্থ লিখার নিয়ম নিম্নে উল্লেখ করলাম। যেমন-
৪। অফিসিয়াল ছুটির আবেদন (অগ্রিম ছুটি)।
তারিখ-০৫/০৬/২০২২ ইং
বরাবর
ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লিঃ
হাজীর বাজার শাখা, ফেনী সদর।
বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ সোনালী ব্যাংক লিঃ, হাজীর বাজার শাখা, ফেনী সদর; অত্র প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ১০/০৬/২০২২ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০৯/০৬/২০২২ ইং বৃহস্পতিবার থেকে ১২/০৬/২০২২ ইং রোজ রবিবার পর্যন্ত মোট ০৪ (চার) দিনের ছুটি আমার একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনাকরে উক্ত ০৪ (চার) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
কামাল হোসেন
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লিঃ
হাজীর বাজার শাখা, ফেনী সদর।
৫। অফিসিয়াল ছুটির আবেদন (অনুপস্থিত থাকার জন্য)।
তারিখ-০৫/০৬/২০২২ ইং
বরাবর
ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লিঃ
হাজীর বাজার শাখা, ফেনী সদর।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ সোনালী ব্যাংক লিঃ, হাজীর বাজার শাখা, ফেনী সদর; এর একজন সিনিয়র অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০৬/২০২২ খ্রিঃ হতে ০৪/০৬/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের এ ৪ (চার) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
কামাল হোসেন
সিনিয়র অফিসার
সোনালী ব্যাংক লিঃ
হাজীর বাজার শাখা, ফেনী সদর।
৬। সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন।
তারিখঃ ১২/০৬/২০২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
গোবিন্দপুর উচ্চবিদ্যালয়,
গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০১/০৬/২০২২ খ্রিঃ তারিখে দৈনিক “সংবাদ” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।
১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। ধর্ম:
৯। শিক্ষাগত যোগ্যতা :
| পরীক্ষার নাম | বোর্ড | পাশের সন | প্রাপ্ত গ্রেড |
| এসএসসি | ঢাকা | ২০০৭ | জিপিএ-৫ |
| এইচএসসি | ঢাকা | ২০০৯ | জিপিএ-৫ |
| বিএসসি | ঢাকা | ২০১৪ | প্রথম শ্রেণী |
| এমএসসি | ঢাকা | ২০১৬ | প্রথম শ্রেণী |
১০। অভিজ্ঞতাঃ
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উক্ত পদে আপনার বিদ্যালয়ের আমাকে নিয়োগ প্রদান করতে মহোদয়ের একান্ত মর্জি কামনা করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
কামাল হোসেন
মোবাইলঃ
সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদ পত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার।
৭। অনুপস্থিত থাকার জন্য অফিসিয়াল ছুটির আবেদন (ইংরেজিতে)।
Date: 12-06-2022
To
The Manager
Sonali Bank Ltd.
Feni
Subject: Prayer for leave of absence.
Sir
Sincerely, I am a senior officer of Sonali Bank Ltd., Feni. Due to my physical illness, I could not attend the office for the last 05 days from 01/01/2021 to 05/01/2021.
Therefore, my request to you is that you consider the matter of my illness from a human point of view and grant me 5 days’ leave of absence.
You’re Obedient
Kamal Hossen
Senior Officer
Sonali Bank Ltd.
Feni.
৮। উপবৃত্তির আবেদন পত্র।
তারিখঃ ১২/০৬/২০২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
গোবিন্দপুর উচ্চবিদ্যালয়,
গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।
বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি সানজিদা আক্তার আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন সাধারণ কৃষক, গত বন্যায় তাঁর ফসলের ব্যাপক ক্ষতির কারণে বেশ কিছুদিন ধরে আমাদের পাঁচ সদস্যের পরিবারের খরচ, এবং আমাদের তিন ভাই-বোনের পড়ার খরচ বহন করা কষ্টসাধ্য হচ্ছে তাঁর পক্ষে। এই দিকে তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
অতএব,মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উপবৃত্তির ব্যবস্থা করে আমার পড়ার সুযোগ করে দিলে চীর কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদক
সানজিদা আক্তার
শ্রেণীঃ অষ্টম
রোলঃ ৩
শাখাঃ ‘ক’
৯। ভর্তি বাতিল ও মার্কশীট উত্তলনের আবেদন।
১২/০৬/২২
বরাবর,
ডিপার্টমেন্ট হেড, সমাজবিজ্ঞান বিভাগ
ফেনী কলেজ,
ফেনী।
জনাব,
যথা বিহিত সম্মানের সাথে উল্লেখ করছি যে,আমি মো: করিম উল্যাহ, 2021-2022 শিক্ষাবর্ষে আপনার সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে আমি ইংরেজি বিষয়ে ভর্তির সুযোগ পাওয়ায় পূর্বের ভর্তি বাতিল করতে ইচ্ছুক।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক মূল মার্কশীট উত্তলনের জন্যে জনাবের নিকট প্রার্থনা করছি।
বিনীত নিবেদক
মো: করিম উল্যাহ
সমাজবিজ্ঞান বিভাগ
স্নাতক (সম্মান) ১ম বর্ষ।
সেশনঃ ‘২১-‘২২
১০। এলাকার উন্নয়ন চেয়ে চেয়ারম্যান বরাবরে আবেদন পত্র।
১২/০৬/’২২
বরাবর,
উপজেলা চেয়ারম্যান
ফেনী সদর।
জনাব,
আপনার সদয় অবগতির জন্যে জানাচ্ছি যে, আমরা ফেনী সদর দক্ষিণের বাসিন্দা,দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মূল সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী সহ, মসজিদের মোসল্লিদের উক্ত পথ দিয়ে যেতে বেশ অসুবিধা হচ্ছে। তাই আমরা সকল এলাকাবাসি উক্ত সড়কটির উন্নায়ণ কর্ম সম্পাদনের জন্যে আপনার দৃষ্টি কামনা করছি।
অতএব,মহোদয়ের নিকট আকুল আবেদন সড়কটির যথাযথ সংস্কারের কাজ সম্পন্ন করলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদন
ফেনী সদর দক্ষণির বাসিন্দাদের পক্ষ হতে,
সেলিম চৌধুরী
ফেনী সদর
মোবা:
অতএব আশা করি উক্ত নিবন্ধ পড়ে, দরখাস্থ লিখার নিয়ম, এ বিষয়ে আপনাদের একটি ধারনা সৃষ্টি হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের পরবর্তী কন্টেন্ট পড়বেন এ আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের উজ্জল ভবিষ্যত কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এ পোস্টের ট্যাগ সমূহঃ #application, #application rules, #rules of application, #আবেদন পত্র, #আবেদন পত্র লিখার নিয়ম, #দরখাস্থ, #দরখাস্থ লিখার নিয়ম


0 Comments